কেন্দ্রের বাইরে বেচাকেনার ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে গতকাল বুধবার প্রতিটি কেন্দ্রের সামনে চা-বিস্কুট, পিঠা, বাদাম, চানাচুরসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের পসরা নিয়ে বসেন দোকানিরা। ভোট উপলক্ষে রোজগারের আশায় তাঁরা কেন্দ্রগুলোতে ছুটে আসেন।

পশ্চিম খুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের কাছে ‘পুয়া’ পিঠা (তেল পিঠা) বিক্রি করছিলেন এক নারী। তাঁর তৈরি গরম পিঠা কিনছিলেন ভোট দিতে আসা লোকজন। ওই নারী জানান, তাঁর নাম জরিনা বেগম। তিনি কাঁঠালী ইউনিয়নের দেশিবাড়ী গামের মৃত আমিনুর রহমানের স্ত্রী। চার মাস আগে তাঁর স্বামী মারা যান। এরপর তিনি সংসারের হাল ধরেন। এক ছেলে ও এক মেয়ের ভরণপোষণ তাঁকেই জোটাতে হয়। ভোট উপলক্ষে পিঠা বিক্রি ভালো হচ্ছে বলে জানান তিনি।