কেপিএম দুর্নীতির জন্য তিনটি মামলা করছে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির মাধ্যমে প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মিলটির মহাব্যবস্থাপকসহ (হিসাব ও অর্থ) দুজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলার প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল সোমবার কমিশনের পক্ষ থেকে মামলার বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে বলে জানান দুদক সূত্র। তবে মিলটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহাঙ্গীর আলম খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও তিনি মারা যাওয়ায় মামলা ও অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন।মামলার আসামিরা হচ্ছেন পেপার মিলটির মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক ও প্রধান হিসাব কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।