কেপিএমকে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ছাড়পত্র ও বর্জ্য শোধনাগার না করে উৎপাদন চালিয়ে যাওয়ায় রাঙামাটির চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ পরিচালক মো. জাফর আলমের নেতৃত্বে একটি দল কেপিএম পরিদর্শন করে এ নোটিশ দেয়। পরিবেশ পরিচালক জাফর আলম জানান, তরল বর্জ্য পরিশোধনে কোনো ধরনের বর্জ্য পরিশোধনাগার স্থাপন করা হয়নি। ফলে বর্জ্যে কর্ণফুলী নদীর পানি, মাটি ও বায়ু মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এ ছাড়া জীববৈচিত্র্যসহ এলাকার মৎস্য ও জলজপ্রাণী মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে।বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কেপিএম কোনো পদক্ষেপ নেয়নি। ২৩ জুন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালককে অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে উপস্থিত হয়ে বর্জ্য শোধনাগার নির্মাণের বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং না করা হয়ে থাকলে এ বিষয়ে জানাতে বলা হয়।