কেপিএমের অবসরপ্রাপ্ত কর্মীদের পাওনা পরিশোধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসর নেওয়ার তিন বছরেও প্রতিষ্ঠানের কাছ থেকে পাওনা টাকা না পাওয়ায় ২০০ শ্রমিক-কর্মচারী-জুনিয়র কর্মকর্তার পরিবার মানবেতর জীবন যাপন করছে।
গতকাল রোববার কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও জুনিয়র কর্মকর্তা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অবিলম্বে পাওনা পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক মো. হাসানুজ্জামান।
লিখিত বক্তব্যে বলা হয়, সরকারি নিয়মে অবসরের এক মাসের মধ্যে যাবতীয় পাওনা পরিশোধের নির্দেশনা থাকলেও কেপিএম কর্তৃপক্ষ দিনের পর দিন গড়িমসি করছে। এর ফলে ভুক্তভোগী ব্যক্তিরা সপরিবার অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সদস্যসচিব মো. আবদুর রব ভূঁইয়া।