কেবল চাকরির পেছনে ছুটে চলা নয়
কেবল চাকরির পেছনে ছুটে চলা নয়, উদ্যোক্তা তৈরির মাধ্যমে বৃহৎ কর্মক্ষেত্র সৃষ্টি করা সম্ভব। গত বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব ইয়ং এন্টারপ্রেনার্স সোসাইটি (ইয়েস) আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় ‘অ্যাড মেকার বাংলাদেশ-২০১৬’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম, ট্রাস্টি সদস্য আজিম উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, ডিন অধ্যাপক মাহবুবুর রহমান এবং রবি আজিয়াটা বাংলাদেশের মতিউল ইসলাম।
এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থীরা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।