কেবল টিভি ব্যবসায়ী হত্যার মামলার আসামি যশোরে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার বুইকরা গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা মাহবুবুর রহমান ওরফে কাজল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি ঢাকার সাভারের আশুলিয়ায় কেবল টিভি ব্যবসায়ী সাইফুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। কাজলের বাড়ি আশুলিয়ার খেজুরবাগান এলাকায়। গত মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে সাইফুল ইসলাম নিহত হন। র‌্যাব-১-এর উপপরিচালক মেজর আহসানুল হাবিব বলেন, সাইফুল হত্যা মামলার আসামি ইকবাল, কাজল ও আখতার সাইদুর রহমানের বুইকরা গ্রামের বাড়িতে আছেন—এমন খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। ইকবাল ও আখতার পালিয়ে গেলেও র‌্যাব কাজলকে গ্রেপ্তার করে। ওই দুজনকে পালিয়ে যেতে সহায়তা করার জন্য সাইদুর রহমানকেও আটক করে র‌্যাব।