কেবল দরিদ্র নয় ধনীদের মাঝেও পুষ্টিহীনতা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুষ্টিহীনতা শুধু দরিদ্র মানুষের মধ্যে নয়, ধনী লোকের মাঝেও বিরাজ করছে। একমাত্র সচেতনতাই পারে মানুষকে এ পুষ্টিহীনতা থেকে রক্ষা করতে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জে পুষ্টিবিষয়ক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস ঢাকা ও হবিগঞ্জ উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক। সভায় বক্তারা বলেন, দেশের ৪৫ ভাগ মা রক্তশূন্যতায় ও পুষ্টিহীনতায় ভোগেন। এ থেকে বের হয়ে আসতে সমাজের সর্বত্র সচেতনতা তৈরি করতে হবে। এর জন্য সবাইকে প্রথমে নিজ পরিবার থেকেই শুরু করতে হবে। পাশাপাশি বাজারে খাদ্যে ভেজাল দূর করতে না পারলে সরকারের পুষ্টিবিষয়ক লক্ষ্যমাত্রা সফলতার মুখ দেখবে না বলে মন্তব্য করেন বক্তারা। বক্তারা এ কাজে প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকদের সবার আগে এগিয়ে আসার আহ্বান জানান। এতে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবিদুর রহমান, মো. আজিম উদ্দিন, মেহেদী হাসান প্রমুখ।