কেবল ব্যবসা নিয়ে গোলাগুলি আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নরসিংহপুর হাজীপাড়া এলাকায় কেব্ল ব্যবসার আধিপত্য নিয়ে গত মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ওই এলাকার তিন তরুণ আহত হন।
আহত ব্যক্তিরা হলেন নরসিংহপুরের পোশাকশ্রমিক সবুজ, ব্যবসায়ী সাজু ও সাগর। পুলিশ ও স্থানীয়রা জানান, কেব্ল ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে হাজীপাড়ার রাজন ও তাহেরের পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তিনদিন আগে তাহেরের লোকজন রাজনের পক্ষের একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এর শোধ নিতে মঙ্গলবার রাত আটটার দিকে রাজনের লোকজন তাহেরের লোকজনের ওপর হামলা চালান। তখণ তাহেরের লোকজন গুলি চালালে রাজনের লোকজনও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনজন আহত হন।