কেব্ল টিভি ব্যবসায়ী খুনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ার খেজুরবাগান এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে সাইফুল ইসলাম (৩৫) নামো এক কেব্ল টিভি ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। মামলার পর পুলিশ রাতে আরও একজনকে গ্রেপ্তার করেছে।সাইফুল নিহত হওয়ার ঘটনায় তাঁর বড় ভাই জয়নাল আবেদিন গত মঙ্গলবার রাতে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় ১৪ জনকে আসামি করা হয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।