কেব্ল মেরামতের সময় টেলিযোগাযোগ বিপর্যয়ের আশঙ্কা নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের সঙ্গে যুক্ত সি-মি-উই ৪ সাবমেরিন কেব্ল মেরামতকালে বাংলাদেশে টেলিযোগাযোগ বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। ২৮ অক্টোবর দিবাগত রাত একটায় এই মেরামত কার্যক্রম শুরু হবে। গতকাল সোমবার বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর দিবাগত রাত একটা থেকে চারটা পর্যন্ত ‘পাওয়ার রি-কনফিগারেশন’-এর জন্য পূর্ব ও পশ্চিম দিকের সার্কিটগুলো ব্যাহত হবে। এ সময় জরুরি সার্কিটগুলো ভি-স্যাট ও স্যাটেলাইটের মাধ্যমে চালু রাখার ব্যবস্থা নিয়েছে সরকার। এরপর ২৯ অক্টোবর থেকে আগামী ১ নভেম্বর পর্যন্ত থাইল্যান্ড ও মালয়েশিয়ার মাঝামাঝি রিপিটার বদলের সময় পূর্ব দিকের সার্কিটগুলো ব্যাহত হবে।