কেভিন স্টিলকে বিমানের এমডি নিয়োগের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) কেভিন স্টিলকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিমানের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া সভায় আগামী হজ ফ্লাইট ও অভ্যন্তরীণ পরিচালনার জন্য উড়োজাহাজ ভাড়া করার দরপত্র-প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত হয়।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিমানে গত ৪২ বছরে যে ৫৫ জন এমডি দায়িত্ব পালন করেছেন, তাঁদের কারোরই এই ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা ছিল না। বেশির ভাগই সামরিক-বেসামরিক আমলা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করেছেন। পেশাদার এমডি নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা আছে। বিমানের পরিচালনা পর্ষদ গত বছরের জুনে এমডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এতে দেশি-বিদেশি ৪২ জন আবেদন করেন। তাঁদের মধ্যে দুজনকে বাছাই করে চূড়ান্ত সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। তাঁরা হলেন কেভিন স্টিল ও নাইজেরিয়ার এরিখ এয়ারলাইনসের চিফ অপারেটিং অফিসার কনোর প্রেন্ডারগাস্ট। কেভিন স্টিল দীর্ঘদিন ব্রিটিশ এয়ারওয়েজের বিপণন শাখায় কর্মরত ছিলেন। এরপর তিনি যথাক্রমে ইতিহাদ, সামাহ এয়ার ও এরিক এয়ারওয়েজে চাকরি করেছেন।