কেমিক্যাল বিস্ফোরণে আরও একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালবাগ থানার বেড়িবাঁধ এলাকায় কেমিক্যাল বিস্ফোরণের ঘটনায় বহনকারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। নিহত ব্যক্তির নাম বাবু।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) বিমল প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ২২ জুন বেড়িবাঁধ এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বহনকারী বাবু ও পথচারী নুরজাহান নামের দুজন আহত হন। তাঁদের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। এর মধ্যে নুরজাহান ২৬ জুন হাসপাতালে মারা যান।