কেমিক্যালের গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় গতকাল রোববার সকালে রাসায়নিক দ্রব্যের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে হাজি কেমিক্যাল নামে দোকানের ওই গুদামে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

টঙ্গীর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল পৌনে ছয়টার দিকে আল মাহমুদের রাসায়নিকের গুদামে আগুন লাগে। এতে গুদামে থাকা রাসায়নিক ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। গুদামে বিভিন্ন ড্রামে ও কনটেইনারে পোশাক কারখানা বা ওয়াশিং কারখানায় ব্যবহারযোগ্য বিভিন্ন রাসায়নিক ছিল। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ
করা যায়নি।