কেরানীগঞ্জ গার্লস স্কুল ও কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ গার্লস স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল রোববার অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয় অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও অ্যারিস্ট ফার্মা লিমিটেডের চেয়ারম্যান এম এ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন।