ঢাকার কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে মানিক মিয়া ওরফে লুত্ফুরের মৃত্যুর ঘটনাকে হত্যা হিসেবে অভিহিত করে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার মানিকের বাবা আদু মিয়া ঢাকার ম্যু বিচারিক হাকিমের আদালতে এ মামলা করেন।যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন—কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুন-উর-রশিদ।বিচারিক হাকিম শাহরিয়ার আরাফাত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। মানিক মিয়া আত্মহত্যা করেছেন মর্মে কেরানীগঞ্জ থানায় যে অপমৃত্যুর মামলা হয়েছে বিচারক সেই মামলার নথি দে েপরে আদেশ দেওয়া হবে বলে জানান। আদু মিয়ার করা মামলার অভিযোগে বলা হয়, ২৭ জানুয়ারি আসামিরা মানিক মিয়ার বাসায় গিয়ে তাঁর োঁজ করেন। মানিকের পরিবার োঁজ করার কারণ জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তারা জানান, মানিকের পাসপোর্ট নিয়ে একটা ঝামেলা হয়েছে। তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা দরকার এবং তাই তাঁকে থানায় যেতে হবে।মানিক এ সময় তাঁর শ্বশুরবাড়ি সিরাজনগরে ছিলেন। পুলিশ সোন থেকেই মানিক ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। পরের দিন মনোয়ারাকে ছেড়ে দেওয়া হলেও মানিককে আটকে রাা হয়। পরে ১ ফেব্রুয়ারি পুলিশ মানিকের পরিবারকে জানায়, তিনি আত্মহত্যা করেছেন।মানিকের বাবা বলেন, আসামিরা মানিককে হত্যা করে আত্মহত্যার গল্প তৈরি করেছে এবং হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আলামত নষ্ট করে ফেলেছে। বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে এ ঘটনার তদন্ত এবং আদালতের কাছে আসামিদের শাস্তি দাবি করেন।