কেরানীগঞ্জ বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নে গত সোমবার রাতে বিএনপির কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে একদল দুষ্কৃতকারী। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।কার্যালয়ের তত্ত্বাবধানকারী আবদুল মালেক (৬৫) জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে দুজন মুখোশধারী যুবক কার্যালয়ের টিনের ছাউনিতে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় নৈশপ্রহরী শাহাজাহান মিয়া বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। এ সময় দুষ্কৃতকারীরা তত্ত্বাবধায়ক আবদুল মালেক ও নৈশপ্রহরী শাহাজাহান আলীকে পিস্তলের মুখে জিমিঞ্চ করে পুনরায় আগুন দেয়। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে মুখোশধারীরা পালিয়ে যায়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরশাদ রহমান বলেন, বিএনপির কার্যক্রম বন্ধ করতে কার্যালয় পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুষ্কৃতকারীরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।