কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকার দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে গতকাল বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।স্থানীয় ও কারখানা সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে হাসান গ্রুপ অব কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠান হাসান বুক ডিপোর চারতলা ভবনের নিচতলায় রাখা কিছু পরিত্যক্ত কাগজে আগুন লাগে। মুহূর্তেই তা ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পাশের ভবনে একই শিল্পগোষ্ঠীর জননী বলপেন কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি ও আগুন নেভাতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হন। পোস্তগোলা ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসান বুক ডিপোর ব্যবস্থাপক (বিক্রয়) বেলাল মো. খান বলেন, অগ্নিকাণ্ডে দুটি প্রতিষ্ঠানের প্রায় পাঁচ কোটির টাকার ক্ষতি হয়েছে।