কেরানীগঞ্জে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আলুকান্ডা এলাকার একটি খালপাড় থেকে গতকাল শুক্রবার অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে আলুকান্ডা পাইনা খালপাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে।