কেরানীগঞ্জে অটোরিকশা ধর্মঘট অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদাবাজির প্রতিবাদে কেরানীগঞ্জের চুনকুটিয়া-কদমতলী-বাবুবাজারের পথে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘট গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও অব্যাহত ছিল। এতে যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চালক জানান, গাড়ির জমা ৭০০ টাকা বাদেও প্রতিদিন মালিক সমিতির নামে তাঁদের কাছ থেকে ৬০ টাকা আদায় করা হয়। এ ছাড়া বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর বাবুবাজার প্রান্তে চাঁদাবাজি ও পুলিশি হয়রানির প্রতিবাদে গত বুধবার থেকে গাড়ি চালানো বন্ধ রাখা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার জানান, সমস্যা সমাধানে চালক, মালিক সমিতির নেতা ও ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।