কেরানীগঞ্জে অনশন করলেন ব্যবসায়ীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর মমতাজ মার্কেটে হামলা, ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষণের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে আধা বেলা অনশন পালন করেছেন ব্যবসায়ীরা।গতকাল মঙ্গলবার সকাল নয়টায় দোকানপাট বন্ধ রেখে মার্কেটের সামনের সড়কে অবস্থান নিয়ে ব্যবসায়ীরা অনশন করেন।এ সময় মমতাজ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি ফারুক হোসেন, ব্যবসায়ী নেতা শাহজাহান, মাসুদ খান, মন্টু মৃধা, মনির হোসেনসহ তিন শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।