কেরানীগঞ্জে আ.লীগ ও যুবলীগের সংঘর্ষে পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে গত শুক্রবার রাতে আওয়ামী লীগ ও যুবলীগের দুুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে কলাতিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোকশেদের নেতৃত্বে সংগঠনের কয়েকজন নেতা-কর্মী কলাতিয়া বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা তাঁদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন আজিজ (৫৫), নুরু মিয়া (৩০), হোসেন (৪৫), মোকশেদ (৩৮) ও রনি (৩০)। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো পক্ষই অভিযোগ করতে আসেনি।