কেরানীগঞ্জে আইটি পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে একটি হাইটেক আইটি পার্ক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গত মঙ্গলবার উপজেলার কোন্ডা ইউনিয়নের জাজিরা এলাকায় আইটি পার্কের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন। পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, সরকার সারা দেশে ১২টি হাইটেক পার্ক স্থাপন করবে। এর একটি হবে কেরানীগঞ্জে। এর মাধ্যমে দেশের বেকার সমস্যা অনেকাংশে দূর হবে। এটা জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে সহায়কও হবে। তিনি বলেন, হাইটেক পার্ক কর্তৃপক্ষের উদ্দেশ্য বাস্তবায়িত হলে আইসিটি খাতে বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হবে। এ খাতে ২০২০ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় হাইটেক আইটি পার্ক নির্মাণ করার উদ্দেশ্যে প্রতিমন্ত্রী ও আইটি পার্ক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপজেলার জাজিরা এলাকায় জায়গা পরিদর্শন করেছেন। এটি নির্মাণে এশিয়া উন্নয়ন ব্যাংক প্রায় দুই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।