কেরানীগঞ্জে আইসিটি পার্ক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে আইসিটি ভবন ও আইসিটি পার্ক নির্মাণ করা হবে। গতকাল বিকেলে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘কলেজের মাঠের কাজ শুরু করা হয়েছে। ইতিপূর্বে কেরানীগঞ্জের ১০০ শিক্ষিত বেকার ছাত্রছাত্রীকে চাকরি দিয়েছি। তোমাদের জন্য এ কলেজে আরও ১০টি ল্যাপটপ দেওয়া হবে।’
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ, কলেজের পরিচালনা পরিষদের সদস্য এম এ শোয়েব, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান, উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক জাকির আহমেদ প্রমুখ।