কেরানীগঞ্জে আগুনে পুড়ে গেছে ১৫ কারখানা, আট কোটি টাকার ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি কারখানা পুড়ে গেছে। এতে প্রায় আট কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কারখানার মালিকেরা। গত শনিবার দিবাগত রাতে আগানগর বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কারখানার মালিকেরা জানান, আগুনে আলম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, শোভন মেটাল, সুজন মেটাল, নাসির মেটাল, সাগর মেটাল, আজিজুর মেটাল, ইসমাইল মেটাল, রুবেল মেটাল, কবির মেটাল, শহিদুল মেটাল, পাশা ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজসহ ১৫টি কারখানা ভস্মীভূত হয়েছে। এর মধ্যে পাশা ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজের চার কোটি ও আলম ইঞ্জিনিয়ারিংয়ের এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এসব কারখানায় ইলেকট্রিক সরঞ্জাম, হার্ডওয়্যার, নাট-বল্টু, অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল তৈরি হতো।