কেরানীগঞ্জে আজ ঘুড়ি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো বন্ধুসভা কেরানীগঞ্জ শাখা ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ শুক্রবার বেলা ১১টা থেকে কেরানীগঞ্জের রাজউক ঝিলমিল প্রকল্পে দিনব্যাপী ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। ঘুড়ি উৎসবের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ও স্মার্ট জেনারেশন বাংলাদেশ। উৎসবে বেলা একটা পর্যন্ত চলবে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা এবং তিনটা থেকে দেশি-বিদেশি ঘুড়ি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উৎসবের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি থাকবেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি