কেরানীগঞ্জে আলমাস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জে কৃষক আলমাস হত্যা মামলার প্রধান আসামি সেলিমকে (৩৫) গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টায় গ্রেপ্তার করেছেন র্যাব-১০-এর সদস্যরা। র্যাব-১০ সূত্র জানায়, র্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ঢাকার হোটেল রাজমণি ঈশা খাঁর ৯০৮ নম্বর কক্ষ থেকে সেলিমকে গ্রেপ্তার করেন। সেলিম কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দা এলাকার মৃত আনোয়ার হোসেন মেম্বারের ছেলে।গত মঙ্গলবার বালু তোলায় বাধা দিলে সংঘর্ষে সেলিম বাহিনীর প্রধান সেলিমের গুলিতে কৃষক আলমাস নিহত হন। সেলিম বাহিনী দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদীতে ও নিরীহ লোকজনের জমির মাটি কেটে আসছিল।আলমাস হত্যার ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় সেলিমকে প্রধান আসামি করে নয়জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।