কেরানীগঞ্জে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান পদপ্রার্থীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত রোববার রাতে গোয়ালখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলার শিকার চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাসির উদ্দিন জানান, নির্বাচনী প্রচারণা শেষে রাত সাড়ে ১২টার দিকে বাসায় ফেরার পথে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জেড এ জিন্নাহর নির্দেশে একদল সন্ত্রাসী তাঁকে রাস্তা থেকে ধরে পার্শ্ববর্তী খেতে নিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে।আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জেড এ জিন্নাহ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে হেয় করতে অপপ্রচার চালাচ্ছেন নাসির উদ্দিন।’