কেরানীগঞ্জে ইউপি চেয়ারম্যান প্রার্থী ১০ ঘণ্টা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেনকে থানায় ১০ ঘণ্টা আটক রাখার পর গতকাল বৃহস্পতিবার ছেড়ে দিয়েছে পুলিশ।এলাকাবাসী জানিয়েছেন, আনোয়ার হোসেন কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাবেক সভাপতি ও বিএনপির নেতা। পুলিশ বুধবার রাতে তাঁকে আটক করে থানায় নিয়ে গিয়েছিল। গতকাল সকালে এলাকাবাসী থানায় অবস্থান নিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।আনোয়ার হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা বা জিডি নেই। তা সত্ত্বেও পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার জানান, আগানগরের ব্যবসায়ী আলামিন টাকাপয়সার লেনদেন নিয়ে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় ডেকে আনা হয়েছিল।