কেরানীগঞ্জে উন্নয়ন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে গতকাল থেকে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা শুরু হয়। মেলায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৮টি স্টল রয়েছে।
উন্নয়ন মেলা ২০১৭ উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে কোনাখোলা সড়ক প্রদক্ষিণ করে মেলার মাঠে এসে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান, উপজেলা প্রকৌশলী শাজাহান আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আ রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা ফখরুল আলম প্রমুখ।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি