কেরানীগঞ্জে একজনকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়ার একটি কারখানার ভেতর গতকাল সোমবার সন্ত্রাসীরা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। তবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।পুলিশ জানায়, গতকাল সকাল নয়টার দিকে সন্ত্রাসীদের ধাওয়া খেয়ে এক ব্যক্তি শুভাঢ্যা পূর্বপাড়ার একটি চক তৈরির কারখানায় আশ্রয় নেয়। সন্ত্রাসীরা কারখানার ভেতর ঢুকে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।কারখানার মালিক আমিনুল ইসলাম আমান বলেন, ‘ঘটনা শোনার পর পুলিশে খবর দিয়ে কারখানায় গিয়ে দেখি অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে আছে।’দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আজম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলি বিদ্ধ হয়েছে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।