কেরানীগঞ্জে একজনকে ছুরিকাঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার নতুন আলগিরচর গ্রামে গতকাল শনিবার রাতে ইয়ার হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই গ্রামের মৃত মো. আতাবরের ছেলে।পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় আলগিরচর মসজিদে মাগরিবের নামাজ পড়ার সময় পাঁচ-ছয়জন সন্ত্রাসী ইয়ারকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে ইয়ার হোসেনকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।