কেরানীগঞ্জে এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীমকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমকে কেরানীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম কেরানীগঞ্জ প্রেসক্লাবে এলে স্থানীয় সাংবাদিকেরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এরপর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মুসা বলেন, সাংবাদিকেরা ইচ্ছা করলে সবকিছু করতে পারে। শুধু এভারেস্ট জয় নয়, বড় বড় কঠিন কাজও তারা করতে পারবে।এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সালাহউদ্দিন মিয়া, সাংবাদিক সাইফুল ইসলাম, কালিম সান্টু, শফিক চৌধুরী, মো. জাহাঙ্গীর হোসেন, আবু জাফর প্রমুখ।এর আগে মুসা ইব্রাহীম দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কামুচানশাহ উচ্চবিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।