কেরানীগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তেঘরিয়া ইউনিয়নের ৩৫ জন তরুণ-তরুণীকে সনদ দেওয়া হয়। কেরানীগঞ্জ ফ্রিল্যান্সার (আইসিটি) সমিতির সহযোগিতায় এলজিএসপি-২-এর অর্থায়নে তেঘরিয়া ইউনিয়ন পরিষদ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. জজ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, কেরানীগঞ্জ ফ্রিল্যান্সার (আইসিটি) সমিতির সভাপতি রিয়াজ আহমেদ, ইউপি সচিব মো. জামান প্রমুখ।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি