কেরানীগঞ্জে কাওছার হত্যা মামলায় কোনো আসামি গ্রেপ্তার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে কাওছার আহম্মেদ (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা দায়েরের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।নিহতের মামা ও মামলার বাদী মোবারক হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ৪ ফেব্রুয়ারি কেরানীগঞ্জ মডেল থানায় অজ্ঞাতসংখ্যক ব্যক্তির নামে মামলা করা হয়। কিন্তু গতকাল রোববার পর্যন্ত কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক রোমন সাজ্জাদ প্রথম আলোকে বলেন, নিহত কাওছারের মুঠোফোনের কলের তালিকা যাচাই করে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।