কেরানীগঞ্জে কার্বাইডযুক্ত খাদ্যবিরোধী সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সোমবার দুপুরে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ফরমালিন ও ক্যালসিয়াম কার্বাইডযুক্ত খাদ্যবিরোধী আলোচনা সভা হয়েছে৷
সহকারী পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) এস এম শহিদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোনালিসা বেগম৷ মোনালিসা বেগম বলেন, ‘সামনে পবিত্র রমজান মাস৷ আমরা দেশের মানুষকে ভেজাল ও ফরমালিনমুক্ত খাদ্য উপহার দিতে চাই। এ জন্য সরকার ও পুলিশ প্রশাসন ফরমালিন ও ভেজাল খাদ্য দূর করতে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ফরমালিনযুক্ত খাদ্যপণ্য জব্দ করছে এবং এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে৷’