কেরানীগঞ্জ উপজেলায় কালিন্দী ক্রিকেট মাঠে কে কে ইউপি ডায়মন্ড মেলামাইন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে ৩২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ হয় শুভাঢ্যা ইউনিয়নের অধ্যাপক হামিদুর রহমান ক্রিকেট অ্যান্ড ফুটবল একাডেমি ও ছাটগাঁও স্পোর্টিং ক্লাবের মধ্যে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। কেরানীগঞ্জের সাবেক সাংসদ মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান, ডায়মন্ড মেলামাইনের ব্যবস্থাপনা পরিচালক মোক্তার হোসেন, কেরানীগঞ্জ জুট ফাইবার্স মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার হোসেন, বিলাসী টেক্সটাইল মিলের চেয়ারম্যান আবুল কাশেম, কালিন্দী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, কেরানীগঞ্জ ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি ও আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ প্রমুখ।