কেরানীগঞ্জে খালেদা জিয়ার খাবার ও বস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে খালেদা জিয়া কেরানীগঞ্জের ইকুরিয়া বাজার থেকে তৃতীয় দিনের মতো দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেন। এরপর তিনি মির্জাপুর, চুনকুটিয়া চৌরাস্তা, কালীগঞ্জ বাজার, আলম টাওয়ার ঘাট, আগানগর সিনেমা হল, জিনজিরা বাজার, জনি টাওয়ার, কালিন্দী ইউপি অফিস, খোলামোড়া, রণজিৎপুর, জয়নগর, বড় ভাওয়াল ও ইটাভাটা এলাকায় খাবার ও বস্ত্র বিতরণ করেন। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সারোয়ারী রহমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান প্রমুখ।