কেরানীগঞ্জে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গত রোববার রাতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তিদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে কালীগঞ্জ বাজারের পাশের রাস্তায় তিন ছিনতাইকারী এক গার্মেন্টস ব্যবসায়ীর পথ রোধ করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ওই ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে দুজনকে ধরে পিটুনি দিলে তাঁরা ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্য ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়।