কেরানীগঞ্জে গাড়ি খাদে পড়ে তিনজন নিহত, আহত ১
দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও বাজার এলাকায় একটি প্রাইভেট কার খাদে পড়ে গেলেন তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত নয়টায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জে আইন্তা বাজার থেকে একটি প্রাইভেট কার পানগাঁও বাজারের কাছে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে গাড়ির তিন যাত্রী নিহত ও একজন আহত হন। ঘটনাস্থলেই নিহত হন আজাদ হোসেন (৫৫) ও মো. দোলন (৫২)। গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রুহুল আমিন (৩৫) নামে আরও একজন মারা যান। সোহেল (৪২) নামে অপর যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার বাড়ি উপজেলার কালীগঞ্জ এলাকায়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গাড়িটি উদ্ধারে কাজ করছে।