কেরানীগঞ্জে গাড়িচালকের লাশ উদ্ধার, খুনের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে মো. হারুন (৩৫) নামের এক গাড়িচালকের লাশ পাওয়া গেছে। লাশের গায়ে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তাঁকে খুন করা হয়েছে বলে পরিবার অভিযোগ করেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের মেয়ে স্বর্ণা জানায়, তার বাবা ঢাকায় এক ব্যবসায়ীর গাড়ি চালাতেন। গত বুধবার সকালে কাজের জন্য বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকাল সাতটার দিকে বাড়ির কাছে তাঁর লাশ পাওয়া যায়।এ ব্যাপারে নিহতের ভাই আবদুল বাতেন একটি হত্যা মামলা করেছেন।