কেরানীগঞ্জে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ একজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী গোলচত্বর এলাকার একটি ফিলিং স্টেশনে একটি ব্যক্তিগত গাড়ির গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে৷ এতে অটোরিকশার এক চালক আহত হন৷ গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে৷ আহত চালকের নাম মো. মামুন (৩০)৷
স্থানীয় লোকজন জানান, গতকাল বেলা পৌনে একটার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় তানাকা ফিলিং স্টেশনে একটি ব্যক্তিগত গাড়ি গ্যাস নিতে আসে। গ্যাস দিতে গেলে গাড়িটির সিলিন্ডার হঠাৎ করে বিস্ফোরিত হয় এবং গাড়ির পেছনের অংশ উড়ে গিয়ে ১০০ ফুট দূরে একটি অটোরিকশার ওপর আছড়ে পড়ে। এতে চালকের পায়ে আঘাত লাগে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, ‘ঘটনাটি শুনেছি৷ এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’