কেরানীগঞ্জে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা অস্ত্রসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলোপাতাড়ি গুলি করে দোকানের টাকা লুট করার সময় র্যাব সদস্যরা দুটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে। গতকাল বুধবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা বাজার গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব জানায়, বিকেল চারটার দিকে গুদারাঘাট এলাকার সুপারির পাইকারি দোকান ইকবাল ব্রাদার্সে চার থেকে পাঁচজন অস্ত্রধারী হানা দেয়। তারা দোকানের ক্যাশ বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় দোকানের মালিক হাজি শওকত আলী তাদের বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি করে। তার চিত্কারে সেখানে টহলরত র্যাব সদস্যরা ছুটে এলে ছিনতাইকারিরা সরে পড়ে। তাত্ক্ষণিকভাবে র্যাব সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করে মো. সুমন (২০) ও সবুজ খান (২১) নামের দুজনকে পিস্তল ও গুলিসহ হাতেনাতে আটক করেন।