কেরানীগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দোলেশ্বর গ্রামের পশ্চিমপাড়ায় গত রোববার দিবাগত রাতে অগ্নিদগ্ধ হয়ে কলেজপড়ুয়া এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত হালিমা আফরোজ অমি (১৯) ঢাকা মহানগর মহিলা কলেজের স্নাতক (পাস) বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।ঘটনার পর থেকে হালিমার স্বামী মামুন আহমেদ পলাতক। হালিমার পরিবারের অভিযোগ, মামুন হালিমার শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে দোলেশ্বর পশ্চিমপাড়ার মহিউদ্দিনের ছেলে মামুন আহমেদের সঙ্গে পাশের পূর্বপাড়ার সাজ্জাদ হোসেনের মেয়ে হালিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মামুন যৌতুকের দাবিতে হালিমাকে নির্যাতন করে আসছিল। হালিমার শ্বশুর মহিউদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, রোববার রাত ১২টার দিকে বাগিবতণ্ডার জের ধরে মামুন হালিমাকে কিছুটা মারধর করে। প্রতিবেশী মো. নোমান বলেন, ‘রাত একটার দিকে চিৎকার শুনে মামুনদের বাড়িতে যাই। এ সময় মামুনের স্ত্রীর হালিমার গায়ে আগুন জ্বলছিল। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, হালিমার বাবা মৌখিক অভিযোগ করেছেন, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে।