কেরানীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে চম্পা বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা গোলজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া গৃহবধূর স্বামী মো. সুজন বলেন, কামরাঙ্গীরচর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় চাকরি করেন তিনি। বৃহস্পতিবার রাতে কারখানায় একটি অনুষ্ঠানে যাওয়ার সময় চম্পা তাঁর সঙ্গে যেতে চান। কিন্তু তাঁকে বুঝিয়ে বাড়িতে রেখে চলে যান সুজন।

সকালে বাসায় এসে ঘরের দরজা বন্ধ পেয়ে একাধিকবার ধাক্কা দিলেও দরজা না খোলায় জানালা ভেঙে দেখতে পান স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে বাড়ির লোকজনদের সঙ্গে পুলিশে সংবাদ দেওয়া হয়।

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।