কেরানীগঞ্জে গ্যাস সরবরাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে এক সপ্তাহ পর গত শনিবার দিবাগত রাত তিনটা থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগের সভাপতি সিরাজুল ইসলাম পাটোয়ারীর মালিকানাধীন একটি বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করার সময় ১৪ জুলাই উপজেলায় গ্যাসের প্রধান পাইপলাইন ফেটে যায়। এর পরই পুরো উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা। তিতাস গ্যাস জোন-৫ জিনজিরা কার্যালয়ের পরিচালক (বিক্রয়) প্রকৌশলী সত্যজিৎ ঘোষ জানান, শনিবার রাতে ফাটা পাইপটি ঝালাই ও সংস্কার করা হয়েছে। এর পর থেকে কেরানীগঞ্জ উপজেলায় গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।