কেরানীগঞ্জে চক্ষুশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার এক হাজার নারী-পুরুষ ও শিশুকে চক্ষুসেবা দিয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা মাস্টার মাইন্ড। এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় হাসনাবাদ চাইল্ড ড্রিম প্রি-ক্যাডেট স্কুলে গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই সেবা দেওয়া হয়। চক্ষুশিবিরে উপস্থিত ছিলেন লায়ন নাজমুল আহসান, লায়ন মো. শফিউল আলম, লায়ন এনায়েতুন নুর ও লায়ন খন্দকার জাহাঙ্গীর কবির।