কেরানীগঞ্জে চারটি পেট্রলবোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন ছোট কুশিয়ারবাগ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় ছোট কুশিয়ারবাগ আবু সাঈদের বাড়ির সামনে বিদ্যুতের খুঁটির কাছ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল অভিযান চালিয়ে চারটি পেট্রলবোমা উদ্ধার করে।