কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর সোনাকান্দা এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে চোর সন্দেহে গণপিটুনিতে বাবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, সোনাকান্দা এলাকার জিন্নাত আলীর বাড়িতে গতকার সকালে অপরিচিত বাবুল হোসেন ঢুকলে চোর সন্দেহে তাঁকে আটক করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোক ওই বাড়িতে জড়ো হয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহামঞ্চদ মাইনউদ্দিন জানান, চোর সন্দেহে এলাকাবাসী এক ব্যক্তিকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।