কেরানীগঞ্জে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাঁও আওড়াহাটি গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে চোর সন্দেহে গণপিটুনিতে মো. কালাম (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।গ্রামবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে দড়িগাঁও আওড়াহাটি গ্রামের কৃষক আয়নাল হোসেনের বাড়িতে তিন চোর ঢোকে। তারা গৃহকর্তা আয়নালের ছেলে কবির হোসেনের ঘরে ঢুকলে তাঁর চিৎকারে বাড়ির লোকজন ও এলাকাবাসী ছুটে আসে। এ সময় চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজন তাদের ধাওয়া করে। পরে কালাম নামের এক যুবককে চোর সন্দেহে আটক করে পিটুনি দিলে তিনি আহত হন। গতকাল সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে গুরুতর আহত কালামকে উদ্ধার করে হাসনাবাদ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে বেলা ১১টার দিকে কালাম মারা যান।