কেরানীগঞ্জে ছাদ থেকে পড়ে এক পোশাকশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের কালীগঞ্জ বাজারে একটি মার্কেটের ছাদ থেকে পড়ে জাকির হোসেন (১৩) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শফিক (১৭) নামের আরও এক শ্রমিক। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।এদিকে গতকাল শুক্রবার বুড়িগঙ্গা নদী থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কালীগঞ্জ বাজারের হাজি মজিবর মার্কেটের ফারজানা গার্মেন্টের দুই শ্রমিক জাকির ও শফিক রাত সাড়ে আটটার দিকে মার্কেটের ছাদে যায়। কিছুক্ষণ পর দুজনই হঠাৎ ছাদ থেকে পড়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে সেখানে জাকিরের মৃত্যু হয়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, তারা কেন ছাদে গিয়েছিল এবং কেউ তাদের ফেলে দিয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে, বুড়িগঙ্গা নদীর পারগেন্ডারিয়া এলাকা থেকে গতকাল বিকেলে উদ্ধার করা লাশের পরিচয় জানতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর লাশটি নদীতে ফেলে দেওয়া হয়।